করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৬, ১৫:২১আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৫:২১

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা বর্তমান সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৬তম সভায় এ প্রস্তাব তুলে ধরা হয়। সভার আয়োজন যৌথভাবে করে এনবিআর ও এফবিসিসিআই।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান এবং সঞ্চালনা করেন এফবিসিসিআইর প্রশাসক মো. আব্দুর রহিম খান।

এফবিসিসিআইর পক্ষ থেকে উপস্থাপনায় বলা হয়, উচ্চ মূল্যস্ফীতি এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষের প্রকৃত আয় হ্রাসের প্রেক্ষাপটে করমুক্ত আয়সীমা বাড়ানো জরুরি। সংগঠনটি প্রস্তাব করেছে, সাধারণ করদাতার জন্য করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা নির্ধারণের পাশাপাশি সিনিয়র সিটিজেন ও নারী করদাতাদের জন্য এ সীমা সাড়ে ৫ লাখ টাকা করা হোক।

একইসঙ্গে সর্বোচ্চ ব্যক্তিগত করহার ২৫ শতাংশ নির্ধারণের সুপারিশও করেছে এফবিসিসিআই।

বর্তমানে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা নির্ধারিত রয়েছে। ব্যবসায়ীদের মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপে কর কাঠামোয় এ ধরনের সমন্বয় সময়োপযোগী হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
‘সরবরাহ’ নিয়ে ব্যবসায়ীদের বড় বার্তা, নিত্যপণ্যের দাম বাড়বে কি
বছরে ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনে নেই টার্নওভার কর
এলডিসি উত্তরণে খাতভিত্তিক কর্মকৌশল চান উদ্যোক্তারা
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই