আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে আগামী মাসেও প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকায় বিক্রি হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, আগস্ট ২০২৬ মাসের জন্য বর্তমানে কার্যকর থাকা মূল্য হারই বহাল থাকবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২৭ জুলাইয়ের সুপারিশের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অপরিবর্তিত মূল্যহার অনুযায়ী আগামী মাসেও প্রতি লিটার ডিজেলের দাম থাকবে ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা।
এর আগে জুন ও জুলাই মাসেও একই মূল্যহার বহাল রাখা হয়েছিল। ফলে টানা তৃতীয় মাসের মতো ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দামে কোনো পরিবর্তন আনলো না সরকার।