এই যোগাযোগ নানাভাবে নানাসময়ে আমার কাজে লেগেছে। দীর্ঘ সময় অভিনয়ে যুক্ত থাকার পর আমি আমার ক্যারিয়ারের নানা সম্ভাবনা নিয়ে ভাবছিলাম। ঠিক সেই সময়ে আমার সামনে বেশ কিছু কাজের সুযোগ আসে। এর মধ্যে একটি হলো বাংলা ট্রিবিউনের ব্র্যান্ড কনসালটেন্ট হিসেবে যুক্ত হওয়ার সুযোগ। কাজটি বিপণন বিভাগের। ঠিক সেই অর্থে বিপণনের বিষয়টি আমার মাথায় কখনও ছিল না। আর ব্র্যান্ড নিয়ে কাজের সম্ভাবনাগুলো নিয়ে আগে কখনও ভেবে দেখিনি।
কিন্তু হঠাৎই বাংলা ট্রিবিউনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে সেই সম্ভাবনাগুলো সামনে চলে এসেছে। সম্প্রতি ছাপা পত্রিকার বাইরে অনলাইন সংবাদপত্রের একটি বিশাল জগৎ তৈরি হয়েছে। এটি সম্ভব হয়েছে ইন্টারনেট ভিত্তিক তথ্যপ্রযুক্তির কল্যাণে।
আরও পড়তে পারেন: বাংলা ট্রিবিউন: ২ বছর: মায়ের কাছে ছেলের প্রশ্ন
আমি কেবল ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে সব অনলাইন নিউজ পেপারের পাঠকই ছিলাম। অনলাইন নিউজ পেপারগুলোকে আমি নিজে সিরিয়াসলি নেওয়া শুরু করি নানা রকম ডিভাইস ব্যবহারকারী হিসেবে। এ কারণে আমার আগ্রহের পরিধিও বেড়েছে এই বিষয়ে জানার।
যখন থেকে বাংলা ট্রিবিউনের সঙ্গে আমি যুক্ত, তখন থেকেই বিপণন ও ব্র্যান্ডের সঙ্গে আমার সখ্য শুরু। গত আটমাসে এখানে আমার কাজের সঙ্গে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
বাংলা ট্রিবিউন পরিবারের একজন সদস্য হিসেবে এতে প্রকাশিত খবরের বৈশিষ্ট্যই এর সঙ্গে আমাকে সম্পৃক্ত রাখে। এই অনলাইনটি যখন প্রথম বছর শেষে দ্বিতীয় বছরে পা রাখে, তখন আমি থেকেছি অতিথি হিসেবে। এই অনলাইনটি যখন দ্বিতীয় বছর পার করে তৃতীয় বছরে পা রাখছে, তখন আমিও এর একজন সদস্য। আশা করি, খবরের স্বকীয়তা ও টিমের কর্মদক্ষতা বাংলা ট্রিবিউনের পথ চলাকে সুদীর্ঘ করবে। এই পথ চলায় একজন সদস্য হতে পেরে আমি আনন্দিত। জয়তু বাংলা ট্রিবিউন।
লেখক: ব্র্যান্ড কনসালট্যান্ট