শেরপুরে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেরপুরে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিতদুই বছর পেরিয়ে তিন বছরে পা দিল দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন। এ উপলক্ষে শুক্রবার দুপুরে শেরপুর টাইমস কার্যালয়ে কেক কেটে পোর্টালটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের শেরপুর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জুর। বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সম্পাদক সাবিহা জামান শাপলা, শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি রফিক মজিদ, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলা ট্রিবিউন প্রতিনিধি শাহরিয়ার মিল্টন, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শেরপুর জেলা শাখার সভাপতি সুজন সেন ও সম্পাদক মহিউদ্দিন সোহেল, শেরপুর টাইমসের বার্তা সম্পাদক এম. সুরুজ্জামান, এশিয়ান এইজ প্রতিনিধি মোহাইমিনুল ইসলাম হুমায়ুন প্রমুখ।
শেরপুরে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবক্তারা বলেন, কম কথায় সব কথা বলার প্রত্যয় নিয়ে মাত্র দুই বছরে বাংলা ট্রিবিউন যে সফলতা অর্জন করেছে তা রীতিমতো ঈর্ষণীয়। সংবাদকর্মীদের কঠোর পরিশ্রম, মমত্ববোধ ও আন্তরিকতা ছাড়া এ অনলাইন নিউজ পোর্টালটির পাঠক প্রিয়তা বাড়ানো কোনওভাবেই সম্ভব ছিল না। পাঠকের খবরের চাহিদা পূরণে বস্তুনিষ্ঠতার যে ছাপ বাংলা ট্রিবিউন রাখছে তা যেন সব সময় অব্যাহত থাকে।
আরও পড়ুন:
জামায়াত নেতাদের ফাঁসির বিষয়টি জাতিসংঘে তুলবে পাকিস্তান
নতুন উদ্দীপনা নিয়ে আগামীর পথ চলার অঙ্গীকার
অনলাইন পত্রিকা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদান রাখছে
/এসএনএইচ/এমএসএম/