স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নওয়াব আলী ও বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ সোলাইমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ফারুক মাথায় আঘাত পান, পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া সংঘর্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনোয়ারা উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ জানান, দুই পক্ষের মধ্যে সন্ধ্যায় সংঘর্ষের খবর পেয়েছি। সেখানে একজনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।
আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বৈরাগ ইউনিয়নের আমানপুর গ্রামে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সন্ধ্যায় সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রসঙ্গত যে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপে শনিবার চট্টগ্রামের ৫ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে পটিয়া, সাতকানিয়া, লোহাগড়া, আনোয়ারা এবং মিরসরাই।
আরও পড়ুন: এমপি মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলা
/এমও/এজে