টাঙ্গাইলে সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে আটক ৬৫

টাঙ্গাইলদেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে টাঙ্গাইলের শনিবার দ্বিতীয় দিনে ৬৫ জনকে আটক করেছে পুলিশ। এর আগে অভিযানের প্রথম দিনে ৬৮ জনকে আটক করা হয়েছিল।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযানের দ্বিতীয় দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামি ও নাশকতা করতে পারে এমন সন্দেহে ৬৫ জনকে আটক করা হয়েছে।
এদের মধ্যে কয়েকজনের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়,এ বিশেষ অভিযান ১৭ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।
আরও পড়তে পারেন: খানজাহান আলী বিমানবন্দর: জমি অধিগ্রহণে জটিলতা, থেমে আছে নির্মাণ কাজ

আরও পড়তে পারেন: বিএনপি নেতাদের কপালে জামায়াত নেতার চুম্বন

/এনএস/এইচকে/এমএসএম /