জামালপুরে বজ্রাঘাতে দুই শিশুর মৃত্যু

জামালপুরজামালপুরের মেলান্দহে বজ্রাঘাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।নিহত দুই শিশু হলো- সরদারপাড়া গ্রামের রমজান আলীর ছেলে আব্দুল আলিম (১০) ও ফুল মিয়ার ছেলে রায়হান (৬)। বৃহস্পতিবার  বিকাল ৩টার দিকে দেওলাবাড়ি সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বাড়ির পাশে একটি মাঠে বৃষ্টির সময় খেলছিল শিশুরা।এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হয় শিশু আব্দুল আলিম ও রায়হান। আশঙ্কাজনক অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।  
আরও পড়ুন:
যশোরে নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে
দামুড়হুদায় শিশুসহ ৪ জনকে কুপিয়ে জখম
সাতক্ষীরায় র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ




/এআর/

আপ - /এসএ/