সাতক্ষীরায় র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ জুন ২০১৬, ০০:৩২আপডেট : ১৭ জুন ২০১৬, ০০:৪৬
image

সাতক্ষীরা জেলা সাতক্ষীরায় র‌্যাব পরিচয়ে এক ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। অপহৃতের নাম মুনতাছির রহমান হাবলু (৪০)।বুধবার মধ্যরাতে সদর উপজেলার আলিপুর গ্রামের নিজ বাড়ি থেকে অপহৃত হন তিনি।
তিনি ওই গ্রামের আব্দুল্লাহেল বাকীর ছেলে।
হাবুলের স্ত্রী আলীপুর হাইস্কুলের সহকারী শিক্ষিকা রওশনারা জানান, বুধবার রাত এগারটার দিকে মাইক্রোবাসযোগে ৭/৮ জন লোক তাদের বাড়িতে আসে। তারা সবাই সাদা পোশাকে ছিলেন। তারা নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে হাবুলকে ডাকাডাকি করতে থাকেন। অচেনা লোকের কণ্ঠ শুনতে পেয়ে তিনি বাড়ির বারান্দায় আসেন। তখন তিনি তাদের আসার কারণ জিজ্ঞাসা করলে, তারা নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে হাবুলের কাছ থেকে কিছু তথ্য-উপাত্ত জানার আছে বলে জানান। এসময় তার স্বামী শুধুমাত্র গেঞ্জি গায়ে ঘর থেকে বের হয়ে তাদেরকে অনুসরণ করে। এরপর তিনি আর ফিরে আসেননি।
হাবুলের ভাই সাতক্ষীরা সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাজাবুর রহমান জানান, হাবুল কোনও রাজনৈতিক দলের সদস্য ছিলেননা। তিনি আলীপুর হাটখোলা বাজারে হাজী জমিরউদ্দীন মার্কেটে স্টেশনারী ব্যবসায়ী ছিলেন।
তবে এবিষয়ে জানতে চাওয়া হলে র‌্যাব-৬ এর মেজর মাহফুজ হাবুলকে আটকের বিষয়টি অস্বীকার করেছেন।
আরও পড়ুন:
যশোরে নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে
দামুড়হুদায় শিশুসহ ৪ জনকে কুপিয়ে জখম

কুলাউড়ায় মায়া হরিণ আটক

/টিএন/

আপ - /এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী