বৃহস্পতিবার (১৬ জুন) গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাখরতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা আরিফের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ির সেনিটারি ল্যাট্রিনের উপর থেকে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রশাসনের বিভিন্ন দফতরে আর্থিক সুবিধা দিয়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছেন। অবশেষে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একদল পুলিশ রাজ্জাককে তার বাড়ি থেকে আটক করেছে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম এই আটকের কথা স্বীকার করে জানান, রাজ্জাকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এপিএইচ/
আরও পড়ুন:
তানোরে সেই সেতুর সংযোগ সড়কে ফের ফাটল
শিক্ষক রিপন চক্রবর্তী আশঙ্কামুক্ত: হামলাকারীরা হিজবুত তাহরীরের ‘বহিরাগত সদস্য’