মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা লুৎ
বৃহস্পতিবার রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়তে পারেন : প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে অশ্লীল ছবি যুক্ত করে ফেসবুকে পোস্ট, গ্রেফতার ২
কুলাউড়া থানার ওসি শামসুদোহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লুৎফুর রহমান জঙ্গি প্রশিক্ষণ প্রাপ্ত। তিনি কুলাউড়া ও মৌলভীবাজার মডেল থানার বিস্ফোরক দ্রব্য আইনের ওয়ারেন্টভুক্ত আসামি।
প্রসঙ্গত, লুৎফুর রহমান ২০০৫-২০০৭ পর্যন্ত ভারতের দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেন। দিল্লি রেলস্টেশন থেকে এক্সক্লুসিভ প্ল্যানিং অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্ট-এ আটক হয়ে ২০০৭-২০১৫ পর্যন্ত ভারতের তিহার জেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সাজা ভোগ করে। তার আগে সে কুলাউড়ার পৃথিমপাশা শাহ ডিংগীর মাজারে ২০০৪ সালে বোমা বিস্ফোরণ ঘটায়।
আরও পড়তে পারেন: রংপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা, ৪ দিন পর লাশ উদ্ধার
/এআর /এমএসএম /