সেবায়েত নব কুমার ঘোষ সাংবাদিকদের জানান, দুপুর আড়াইটার দিকে তার মুঠোফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল আসে। ফোন ধরার পর দুর্বৃত্তরা হুমকি দিয়ে বলেন, ‘আমরা তোকে খুঁজছি, তোকে দরকার, তোকে দেখে নেবো। সন্ধ্যার পর তোর সঙ্গে দেখা হবে।’
আরও পড়তে পারেন: রংপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা, ৪ দিন পর লাশ উদ্ধার
হুমকি পেয়ে নব কুমার তাৎক্ষণিক বিষয়টি ওই মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষকে জানান। এ বিষয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষ বলেন, সেবায়েতকে হুমকি দেওয়া হয়েছে বলে শুনেছি। বিষয়টি নেতাদের জানানো হয়েছে। পুলিশ ও র্যাবকে অবহিত করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী ওই সেবায়েতের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে।
বিপত্নীক নবকুমার ঘোষ ওই মন্দিরের পাশেই ছোট ছেলে ও পুত্রবধূকে নিয়ে বসবাস করেন। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে ওই মন্দিরে সেবায়েতের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে কখনও সমস্যায় পড়েননি। তবে ফোনে প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী জানান, এরকম অভিযোগ পাওয়ার পর সেখানে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাব উদ্দিন চৌধুরীকে পাঠানো হয়েছিলো। যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল সেই নম্বরে কথা বলা হয়েছে। কিন্তু হুমকির বিষয়টি অস্বীকার করা হয়েছে।
আরও পড়তে পারেন: স্বাক্ষর করেছেন ১০ হাজার নারী আলেমও
/এমএসএম/