গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলাকারী জঙ্গিরা বাংলায় কাউকে বলেছে, জিম্মিদের মেরে ফেলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম তার কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ওই দিন উদ্ধার হওয়াদের একজন পুলিশকে এ তথ্য জানিয়েছেন।
মনিরুল বলেন, জঙ্গিরা গত শুক্রবার হামলার পরই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে অন্য কারও সঙ্গে কথা বলেছিলেন। হত্যাকাণ্ড শেষে একটি কল করা হয়েছিল। তখন জঙ্গিরা কাউকে বাংলায় বলেছে যে, জিম্মিদের ফেলা হয়েছে।
ওইদিন জঙ্গিরা ১৭ বিদেশি ও তিন বাংলাদেশিকে গলা কেটে হত্যা করেছিল। বিদেশিদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানের এবং একজন ভারতের নাগরিক ছিলেন।
/জেইউ/টিএন/
আরও পড়ুন:
জঙ্গি ভিডিও, ছবি ও বার্তা শেয়ার বা লাইক দিলে ব্যবস্থা
গুলশান হামলায় অর্ধশত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, পুলিশ হেফাজতে ৫ জন
রোহানের পর এবার নিবরাসের বাবা-মা ক্ষমাপ্রার্থী!
নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান বাতিল করল ফ্রান্স দূতাবাস
কর ফাঁকি মামলা: মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে স্পেনের আদালত
ঈদের দিনেও বৃষ্টি হবে, চলবে আরও কয়েকদিন
ক্ষমতা থাকলে সরকার পিস টিভি বন্ধ করে দেখাক: পাল্টা চ্যালেঞ্জ জাকির নায়েকের
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন: ‘থ্রিমা’ অ্যাপ ব্যবহারের মাধ্যমে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল জঙ্গিরা!