মিতু হত্যা মামলা: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে

মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডএসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় তিন আসামির প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালাত। রবিবার দুপুরে রিমান্ড শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ আসামিদের প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।
আসামিরা হলো, এহতেসামুল হক ভোলা, সাইফুল ইসলাম সাকু ও শাহজাহান।
তিনি আরও জানান, মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। রবিবার আসামিদের রিমান্ড শুনানির দিন ধার্য ছিল। শুনানির সময় আসামিদের আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, এহতেশামুল হক ভোলা মিতু হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহ করেছিল এবং সাইফুল ইসলাম সাকু এই হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলাম মুসা ওরফে মুসা শিকদারের ভাই। এছাড়াও মিতু হ্ত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি সরবরাহ করেছিল সাকু। অপর আসামি শাহজাহান সরাসরি কিলিং মিশনে অংশ নিয়েছিল।
/জেবি/ এপিএইচ/

আরও পড়ুন:

গুলশান হামলা: নর্থ সাউথের উপ-উপাচার্যসহ ৪ জন ৮দিনের রিমান্ডে