সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মানিকগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথকভাবে মতবিনিময় সভা করেছে। এছাড়াও মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ ।
সকাল ১১টার দিকে শহরের খানবাহদুর আওলাদ হোসেন খান কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পুলিশ প্রশাসন জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা করেছে। সভায় অধ্যক্ষ হোসনে আরা বেগমের সভাপতিত্বে পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ শিক্ষকরা বক্তব্য রাখেন।
বেলা ১২টার দিকে জেলা প্রশাসক মিলনায়তনে শিক্ষক ও জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুসহ শিক্ষক ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এদিকে দুপুরে দলীয় কার্যালয় থেকে জেলা যুবলীগের উদ্যোগে শহরে বের করা হয় জঙ্গিবিরোধী মিছিল। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। এতে জেলা যুবলীগের সভাপতি সুদেব সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল সালাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক তামজিদ উল্লাহ প্রধান লিল্টুসহ জেলা আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
/টিএন/
আরও পড়ুন: