রবিবার বিকেলে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা তাদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এদিন দুপুরে জামায়াতের ওই ২১ নেতাকর্মী গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।
উল্লেখযোগ্য নেতাকর্মীরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াত কর্মী ইউনুস আলী, আব্দুর রউফ, জিল্লুর রহমান, নিজাম উদ্দিন, শরিফুল ইসলাম, জাকিরুল ইসলাম, জহির উদ্দিন, মাজহারুল ইসলাম, মুকুল হোসেন, সালাম মিয়া, রহিম উদ্দিন ও আপেল মিয়া।
জেলা ও দায়রা জজ আদালতের পরিদর্শক ( কোর্ট জিআরও) মো. এনামুল হক জানান, জামায়াতের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। রবিবার তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।
/এমএসএম/