ডুমুরিয়ার শানতলা (আড়ংঘাটা) মদিনাতুল উলুম মোহাম্মাদিয়া কাওমী মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি (কে জে আর সি) এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
মদিনাতুল উলুম মোহাম্মাদিয়া কাওমী মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ শেখ মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মেহনাজ, কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির চেয়ারম্যান মো. জামাল আব্দুল খালেক আল নূরী, গুটুদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা সরোয়ার এবং রংপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাম প্রসাদ জোয়াদার।
স্বাগত বক্তৃতা করেন মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা মো. হাবিবুর রহমান।
প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। বিনামূল্যে চক্ষু চিকিৎসা একটি মহৎ উদ্যোগ। সীমিত সম্পদের মধ্যেই প্রতিটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন ও সক্রিয় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারকে হেয় প্রতিপন্ন করতেই গুলশান ও শোলাকিয়ায় হামলা চালানো হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
আরও পড়তে পারেন: নিখোঁজের ৯দিন পর স্কুলছাত্র সবুজের লাশ উদ্ধার
/এমএসএম/