ফুলছড়িতে ছাত্রলীগের সাবেক সভাপতির ত্রাণ বিতরণ

ত্রাণ বিতরণ করছেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসানগাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান।

শুক্রবার দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর, ভাষারপাড়া, সরদারপাড়া, মদনেরপাড়া, বালাসি, কাইয়ারঘাট গ্রামে তিনি এ ত্রাণ বিতরণ করেন। ত্রাণ হিসেবে প্রত্যেককে পাঁচ কেজি করে চাল দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম পারভেজ ও সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক নয়া মিয়া, ফুলছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

/এসএনএইচ/
আরও পড়ুন- 

যে কারণে অলস পড়ে আছে ৬শ’ কোটি টাকা
সাবেক জঙ্গি বললো, বাংলাদেশে এজেন্ট পাঠিয়েছে আইএস