আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা ও গৃহবধূর লাশ উদ্ধার

আশুলিয়াআশুলিয়ায় অজ্ঞাত পরিচয় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে আশুলিয়ার গোরাট এলাকার একটি বাঁশবাগান থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
অন্যদিকে রিতা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে আশুলিয়ার গোরাট এলাকায় একটি বাঁশবাগানে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এছাড়া আশুলিয়ার সাধুপাড়া এলাকা থেকে রিতা নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, নিহত যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে তিনি জানান। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এপিএইচ/

আরও পড়ুন:


চাঁদপুরের অলিউল্লাহ হত্যা মামলায় ৬ জনের ফাঁসি

আজও ত্রাণের জন্য ছোটেন সেই বাসন্তি