শিবিরের ১১ নেতাকর্মী আটক

আটকদিনাজপুরে অভিযান চালিয়ে ঢাকা মহানগর শিবিরের সাবেক অফিস সেক্রেটারীসহ সংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে শিবির পরিচালিত পৃথিবী কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ঢাকা মহানগর শিবিরের সাবেক অফিস সেক্রেটারী তোজাম্মেল হক বকুল, দিনাজপুর জেলা শিবিরের সাবেক সভাপতি ও  কোচিং সেন্টারের সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম, শিবির কর্মী ইসাহাক আলী, জুয়েল রানা, আব্দুল করিম, সাইদুল ইসলাম, মোহাম্মদ আলী, তানজিরুল ইসলাম, হাবিবুর রহমান, মনিরুজ্জামান ও ইমতিয়াজ হোসেন।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ রেদওয়ানুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সকালে পৃথিবী কোচিং সেন্টারে অভিযান চালায়। এ সময় গোপন বৈঠক করার সময় ১০ জনকে আটক করা হয়। পরে রেটিনা কোচিং সেন্টারে অভিযান চালিয়ে আরও ১ জনকে আটক করা হয়।  তাদের কাছ থেকে বেশকিছু জিহাদি বই উদ্ধার করে পুলিশ। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  
আরও পড়তে পারেন: প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন ইংল্যান্ড নিরাপত্তা দলের সদস্যরা
/এমএসএম/