ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি
০৪ জুন ২০২৬, ১৭:৩৮আপডেট : ০৪ জুন ২০২৬, ১৭:৩৮

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে মাকে হত্যা করে নিজ ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগম (৬০) নামের ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। মায়ের মাথায় আঘাত করে হত্যার পর মেঝেতে পুঁতে রাখা হয় বলে জানান স্বজনরা।

নিহত মারুফা বেগম ওই গ্রামের মৃত আশরাফ আলীর স্ত্রী। অভিযুক্ত বড় ছেলে জুয়েল ইসলাম (৩৫) পেশায় ভ্যানচালক। ঘটনার পর থেকে জুয়েল পলাতক থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও ছেলেকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার (০৪ জুন) কিশোরগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন নিহতের ছোট ছেলে লাবিন ইসলাম।

স্থানীয় লোকজন জানান, গত সোমবার মারুফা বেগমকে বাড়িতে দেখা গেলেও এরপর আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে সোমবার রাতের কোনও একসময় তাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়।

নিহতের ছোট ছেলে লাবিন ইসলাম জানান, তিনি পোশাককর্মী হিসেবে ঢাকায় কাজ করেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে গত শুক্রবার জুমার নামাজের পর শ্বশুরবাড়িতে চলে যান। শ্বশুরবাড়ি থেকে বুধবার নিজ বাড়িতে ফেরার পর মাকে খুঁজে পাচ্ছিলেন না। একপর্যায়ে তিনি বড় ভাইয়ের শোয়ার ঘরের মেঝেতে ফাটল দেখতে পান, বিছানায় রক্তের দাগও দেখতে পান। এতে তার সন্দেহ হলে পুলিশে খবর দেন। খবর পেয়ে বুধবার রাতে ঘরের মাটি খুঁড়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, লাশের মাথার সামনে বাঁ দিকে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে মাথায় আঘাত করে ওই নারীকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ‘এ ঘটনায় নিহতের বড় ছেলে জুয়েল ইসলাম জড়িত বলে সন্দেহ করছেন ছোট ছেলে। যদিও মামলায় আসামিকে অজ্ঞাতনামা উল্লেখ করা হয়। জুয়েল পলাতক। প্রাথমিকভাবে তার স্ত্রী হাসি বেগম ও ছেলে গোলাম রাব্বীকে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
৮ জনের মৃত্যু: ৩০০ গজ দূরের ভবনও ছিদ্র, আশুলিয়ায় এত বড় বিস্ফোরণ
আট মাসে নিখোঁজের পর লাশ উদ্ধার ৩৬ শিশুর, ধর্ষণের শিকার ২৪
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
সর্বশেষ খবর
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি