অর্থ আত্মসাতে দুদকের মামলায় সাবেক কানুনগো গ্রেফতার

আটকভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের সরকারি ২ কোটি ৩১ লাখ টাকা আত্মসাৎ মামলার আসামি গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার অবসরপ্রাপ্ত কানুনগো রমেশ চন্দ্র পালকে (৬০) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার ফরিদপুর শহর থেকে দুদকের একটি টিম তাকে গ্রেফতার করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুদকের উপপরিচালক ফজলুল হকের নেতৃত্বে একটি টিম  মঙ্গলবার ফরিদপুর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

মামলার বিবরণে জানা গেছে, গোপালগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণ করা হয়। এলএ কেসের মাধ্যমে হুকুম দখলকৃত এসব সরকারি (খাস) জমির ক্ষতিপূরণের অর্থ সরকারি তহবিলে জমা না দিয়ে বিভিন্ন লোককে ওই সব জমির ভূয়া মালিক বানিয়ে চেকের মাধ্যমে ২ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৭৩২ টাকা উত্তোল করে রমেশ চন্দ্র পাল আত্মসাৎ করেন। দীর্ঘ তদন্ত শেষে  ঘটনায় রমেশ চন্দ্র পাল জড়িত থাকার অভিযোগে ২০১৪ সালের ২৪ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় দুদক একটি মামলা দায়ের করে।
/এমএসএম/