শোলাকিয়া হামলা: রিমান্ড শেষে আনোয়ার কারাগারে

আদালতকিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় গাইবান্ধা থেকে গ্রেফতার আনোয়ার হোসেনকে (৪৫) পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কিশোরগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুস ছালাম খান রবিবার বিকেলে এ আদেশ দেন।
কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত)ও মামলার তদন্ত কর্মকর্তা মুর্শেদ জামান জানান, আনোয়ার হোসেন শোলাকিয়া হামলায় অংশ নেওয়া জঙ্গি শফিউল ইসলাম ও তার এক সহযোগীকে গোবিন্দগঞ্জে নিজের বাসায় আশ্রয় দেওয়ার কথা স্বীকার করেছে।
গত ২৪ জুলাই জঙ্গি শফিউলকে আশ্রয় দেওয়ার অভিযোগে আনোয়ার হোসেনকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের পান্থপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
পরে কিশোরগঞ্জ সদর থানা পুলিশ শোলাকিয়ায় হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখায়। গত বুধবার তাকে আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেয় কিশোরগঞ্জ থানা পুলিশ।
/এমএসএম/