আহতরা জানান, ঢাকা থেকে সেনা সদস্যদের বহনকারী একটি পিকআপ সিলেট ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা হয়। ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের (মৌলভীবাজার-ট-১১-০০০১) সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে সেনাবহনকারী গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সিলেট ক্যান্টনমেন্টের লে. কর্নেল আব্দুল মমিনের স্ত্রী সাবরিনা জেসমিন (৪০), ল্যান্স কর্পোরাল মাইদুল ইসলাম (৩৫), সেনা সদস্য নোমান মিয়া (৩২) ও ট্রাক চালক বাবুল মিয়াসহ (৩৫) ৮ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
খবর পেয়ে জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন, সিভিল সার্জন দেবপদ রায় হাসপাতালে ছুটে যান। আশঙ্কাজনক অবস্থায় সাবরিনা জেসমিনকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/এমএসএম/