কারামুক্ত বাবাকে জড়িয়ে কাঁদলেন মেয়ে, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ

লালমনিরহাট প্রতিনিধি
০৫ জুন ২০২৬, ০০:০১ আপডেট : ০৬ জুন ২০২৬, ২২:০১

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. সিরাজুল হক খন্দকারকে (৫৭) আবার জেল গেট থেকে আটক করে নিয়ে গেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দ্বিতীয়বার জামিনে মুক্তি পাওয়ার পর জেল গেটেই তাকে আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গতকাল বুধবার (৩ জুন) সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জেল গেট থেকে তাকে আটক করে নিয়ে ডিবি পুলিশের একটি দল। কারাগার থেকে বের হওয়ার পর জেল গেট থেকে বাবাকে ধরে নিয়ে যাওয়ার সময় তাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন মেয়ে। বারবার বলছিলেন, ‘আল্লাহ পাক এই অত্যাচার সইবে না। আমার বাবা তো কোনও অপরাধ করেননি, তাহলে কেন এভাবে বারবার ধরে নিয়ে যাওয়া হচ্ছে।’

​জেল গেটে উপস্থিত সিরাজুল হকের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় সিরাজুল হক জামিনে কারামুক্ত হয়ে লালমনিরহাট জেলা কারাগারের প্রধান ফটক দিয়ে বের হন। এ সময় ডিবি পুলিশের একটি দল তাকে ঘিরে ধরে এবং একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ​সিরাজুলকে নিয়ে যাওয়ার সময় তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তার মেয়ে। তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘আমার বাবাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। সব কিছুর একটা সীমা থাকা দরকার। তার অপরাধটা কী? উনি তো কোনও অন্যায় করেননি। এটা কেমন রাজনীতি? এর আগেও জামিনে মুক্তি পেলেও তাকে ধরে নিয়ে যায় ডিবি পুলিশ।’

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেল গেটের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সিরাজুল হক বলেন, ‘মিথ্যা মামলা দেখে আদালত দ্বিতীয়বারের মতো আমাকে জামিন দিয়েছেন। আবার মিথ্যা মামলায় আমাকে আটক করে নিয়ে যাচ্ছে ডিবি। আগেরবারও মিথ্যা মামলায় আটক করে কারাগারে পাঠায়। আদালত জামিন দেয়, জেল থেকে বের হলেই আবার ধরে জেলে পাঠায় ডিবি পুলিশ। এ কেমন বিচার। আমি ন্যায়বিচার চাই।’

লালমনিরহাট সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ এপ্রিল রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে মুগদা থানা পুলিশের সহায়তায় সিরাজুল হক খন্দকারকে আটক করে লালমনিরহাট সদর থানা পুলিশ। সিরাজুল হক সদর উপজেলার হারাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। গ্রেফতার হওয়ার পর এক বছরের বেশি সময় ধরে কারাগারে ছিলেন। গত ২৫ মে প্রথমবার আদালত তার জামিনের আদেশ দেন।ওই দিন কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই জেল গেট থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে ২০২৩ সালে লালমনিরহাটে শ্রমিক দলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় আদালতে হাজির করার পর পুনরায় জেলা কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ গতকাল বুধবার সন্ধ্যায় আবার আদালত থেকে জামিন পান। ওই দিন সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আবার জেল গেট থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 

এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট জেলা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেল গেট থেকে সিরাজুল হক খন্দকারকে আটক করেছে ডিবি পুলিশ। পরে তাকে সদর থানায় সোপর্দ করেছি আমরা। সদর থানা পুলিশ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।’

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিদ মণ্ডলের বাড়ি ও খামার ভাঙচুরের পুরোনো মামলায় সিরাজুল হককে গ্রেফতার দেখানো হয়। আজ আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়।’

/এএম/ 
সম্পর্কিত
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
সর্বশেষ খবর
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম