গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, ‘রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের মধুপুর থেকে ঢাকাগামী আনারস বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ ২ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায় নি।’
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
/এসএনএইচ/