রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ জুন ২০২৬, ১৭:০৮আপডেট : ০৪ জুন ২০২৬, ১৭:০৮

ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংয়ে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়েমুচড়ে গিয়ে পাশের পুকুরে পড়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

রেলওয়ে পুলিশ ও ট্রেনের যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছাড়ার পর পাঘাচং রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় পাঘাচং রেলওয়ে স্টেশনে কাছে অরক্ষিত লেভেল ক্রসিংটি অতিক্রম করছিল যাত্রীবাহী মাইক্রোবাস। এ সময় মাইক্রোবাসটি রেললাইনে আটকে যায়। পরে মাইক্রোবাস চালক ও যাত্রীরা ট্রেন আসতে দেখে গাড়ি থেকে নেমে যান। দুই মিনিট পরই ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে পাশের পুকুরে ছিটকে পড়ে মাইক্রোবাসটি। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। চলন্ত ট্রেনের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এই ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে পাশের পুকুরে ছিটকে পড়ে মাইক্রোবাসটি

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শাহ আলম বলেন, ‌‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ সদস্যরা পৌঁছে মাইক্রোবাসটি উদ্ধারের কাজ শুরু করেছেন। এ ঘটনায় ট্রেনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’

/এএম/ 
সম্পর্কিত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ 
বন্ধ হয়ে আছে দুই রেলওয়ে স্টেশন, নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি