খুলনার পশুর হাটে ৫ ঘণ্টায় আড়াইশ’ পশু বিক্রি

খুলনার হাটে ওঠা গরুখুলনা মহানগরীর জোড়াগেট কোরবানির পশুর হাটে হঠাৎ বিক্রি গতিশীল হয়ে উঠেছে। মাত্র ৫ ঘণ্টায় এখানে ২৫২টি পশু বিক্রি হয়েছে। আদায় হয় ৬ লাখ ১৬ হাজার টাকা।
কেসিসির বাজার সুপার গাজী সালাহউদ্দিন বলেন, উদ্বোধনের পর শুক্রবার সন্ধ্যায় হঠাৎ হাটে জোয়ার আসে। মাত্র ৫ ঘণ্টায় আড়াইশ’ পশু বিক্রি হয়।
বিকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ১৫টি ছাগল এবং ২৩৭টি গরু বিক্রি হয়।
এ থেকে কেসিসির কোষাগারে জমা হয় ৬ লাখ ১৬ হাজার ৬৬০ টাকা।
এর আগ পর্যন্ত এ হাটে ৫৪টি পশু বিক্রি ছিল। যা থেকে ১ লাখ ১২ হাজার ১৮০ টাকা আদায় হয়েছে।
উদ্বোধনের পর থেকে ৫ দিনে এ হাটে ৩০৬টি পশু বিক্রি থেকে রাজস্ব আয় হয়েছে ৭ লাখ ২৮ হাজার ৮৪০ টাকা।
তিনি বলেন, এ হাটে হাসিল ছাড়াও খুঁটি প্রতি গরুর জন্য ৫০ টাকা ও ছাগলের জন্য ২০ টাকা হারে আদায় করা হয়।

আদায়ের সম্পূর্ণ হিসাব কম্পিউটারাইজড সিস্টেমে থাকার কারণে যে কোনও ধরণের তাৎক্ষণিক হিসেব বা চিত্র সহজেই ধরা পড়ে।

/এইচকে/

পড়ুন: সেপটিক ট্যাংকে বাবার লাশ, ছেলে পলাতক