বেড়িবাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে শতাধিক মাছের ঘের ও ফসলি জমি

সাতক্ষীরা জেলাসাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া লঞ্চঘাট এলাকায় প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে একটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে শতাধিক মাছের ঘের ও ফসলি জমি। পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। সোমবার ভোররাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া গ্রামের ৭/২ পোল্ডার সংলগ্ন এলাকায় কপোতাক্ষ নদের প্রায় দেড়’শ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
স্থানীয়রা জানান, আগে থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। জোয়ারের প্রবল চাপে হঠাৎ করেই ভোর রাতে বাঁধটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে, এবং পানিতে তলিয়ে গেছে শতাধিক মাছের ঘের ও ফসলি জমি।
তারা আরও জানান, ইতেমিধ্যে স্থানীয় প্রায় দুই শতাধিক মানুষ স্বেচ্ছায় বেড়িবাঁধটি সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেড়িবাঁধটি সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, ‘পানি উন্নয়ন বোর্ডের গাফিলাতির কারণেই প্রতাপনগর ইউনিয়নবাসীর এই দুর্দশা। বারবার বলা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ বাঁধটির সংস্কারে কোনও উদ্যোগ নেয়নি।’

তিনি আরও জানান,‘এখনই বাঁধটি সংস্কার করতে না পারলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।’
এপিএইচ/
আরও পড়ুন:

গুলশান হামলার আগে মধ্যপ্রাচ্য থেকে আসে ১৪ লাখ টাকা: মনিরুল ইসলাম