ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. হাফিজুর রশীদ মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন সিভিল সার্জন আব্দুর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক, শিক্ষক সুভাস চন্দ্র রায়, সাবেত আলী প্রমুখ।
মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, বাল্যবিবাহ রোধ, শিশুশ্রম বন্ধসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করে গড়ে তুলতে নেতৃস্থানীয় ব্যক্তিদের করণীয় বিষয়ে আলোচনা করেন বক্তারা।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক করেছে। বিনামূল্যে ৩১ প্রকার ওষুধ সেখানে পাওয়া যায়। আমাদের দেশে মা ও শিশুমৃত্যুর হার এখন অনেক কমেছে। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ ৩০ জন অংশ নেন।
/এমপি/