কুড়িগ্রামে সৈয়দ হকের চেহলাম ৪ নভেম্বর


সৈয়দ শামসুল হক। ছবি: সাজ্জাদ হোসেন।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের চেহলাম আগামী ৪ নভেম্বর শুক্রবার কুড়িগ্রামে অনুষ্ঠিত হবে। সৈয়দ হকের পৈতৃক নিবাস কুড়িগ্রামের থানাপাড়াস্থ বাসভবনসংলগ্ন বাজার মসজিদে বাদ জুমা এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবির পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট আব্রাহাম লিংকন জানান, পারিবারিকভাবে অয়োজিত এই দোয়া অনুষ্ঠানে কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হকসহ স্থপতি কবি রবিউল হোসাইন ও জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

কুড়িগ্রামে সৈয়দ হক স্মরণসভার আমন্ত্রণপত্র

এদিকে, পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের চেহলাম ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছেন কবির সহধর্মিণী কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক।
এদিকে আগামী ৫ নভেম্বর সৈয়দ শামসুল হক স্মরণসভা আয়োজক পরিষদ কর্তৃক কুড়িগ্রামে নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। ৫ নভেম্বর বিকেল ৪ টায় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে এ স্মরণ সভায় থাকছে আলোচনা, স্মৃতিচারণ, নিবেদিত আবৃত্তি ও গান।
উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর সৈয়দ শামসুল হক মারা যান। কবিকে তার ইচ্ছা অনুযায়ী  জন্মস্থান কুড়িগ্রামে সরকারি কলেজের মূল প্রবেশ গেটের দক্ষিণে সমাহিত করা হয়।

/টিএন/