এর আগে গত ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নাম প্রস্তাবনা করা হয়। এছাড়া তিনজনের নাম দেওয়ার বিধান থাকায় পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের নামও প্রস্তাব করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমণ্ডিতে দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের কাছে ওই প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি খোকন সাহা।
তিনি জানান, দলের প্রস্তাবনাটি জমা দেওয়া হয়েছে। ওই সময়ে আনোয়ার হোসেনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
/বিটি/