পাথরবোঝাই ট্রাকে ফেনসিডিল!



পাথরবোঝাই ট্রাকে ফেনসিডিলমুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের পরিত্যক্ত ছাত্রাবাসের সামনে পাথর বোঝাই একটি ট্রাক থেকে সাড়ে ৯'শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) ভোরে এগুলো উদ্ধার করা হয়।
সদর থানার এসআই মো. ইমাম হোসেন জানান, ‘আজ ভোরে মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের পরিত্যক্ত ছাত্রবাসের সামনে ঢাকা মেট্রো-ট-১৩-০৮৬০ নম্বরের গাড়ির পাথর বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালানো হলে পাথরের নিচে চাপা দেওয়া অবস্থায় চটের বস্তা থেকে সাড়ে ৯'শ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তবে ট্রাকটির সঙ্গে কাউকে আটক করা যায়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।’
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ট্রাক ও জব্দকৃত ফেনসিডিল পুলিশের হেফাজতে রয়েছে।

আরও পড়ুন- 


আশকোনায় অভিযান: সন্তানসহ দুই নারীর আত্মসমর্পণ

/এফএস/