আজ শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর উত্তর আলেকান্দার সরকারি পলিটেকনিক কলেজের সামনে শহীদ আব্দুর রবসেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে খেলার মাঠে এ ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতের পরিবারের লোকজন আসার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় জড়িত সন্দেহে আটক সায়েম আলেকান্দা সরকারি কলেজের ছাত্র বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা (ওসি, ডিবি) ফরহাদ সর্দার। হত্যাকারীদের ধরতে বিভিন্নস্থানে চেকপোস্ট বসানো হয়েছে বলেও জানান তিনি।
নিহত হৃদয়ের পরিবার সূত্রে জানা গেছে, নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল সে। তার বাবা পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার শাহিন গাজী। স্থানীয় একটি কোচিং সেন্টারের আবাসিক ছাত্রাবাসে থেকে পড়ালেখা করত হৃদয়।
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হৃদয়ের ওপর কেন এবং কারা এই হামলা চালিয়েছে তা আমরা এখনও জানতে পারিনি।’
স্কুলের শিক্ষার্থীরা জানায়, ক্লাস শুরুর আগে শহিদুর রহমান হৃদয় গাজী ও গোলাম সাজিদ রাফি স্কুল সংলগ্ন মাঠে খেলছিল। এ সময় বখাটেরা তাকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। একপর্যায়ে হৃদয় মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে বখাটেদের ধারালো অস্ত্রের আঘাতে গোলাম সাজিদ রাফিও গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শহিদুর রহমান হৃদয় গাজীকে মৃত ঘোষণা করেন। আহত সাজিদকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষার্থীরা আরও জানায়, কয়েক দিন আগে তাদের স্কুলের এক ছাত্রীকে বখাটেরা উত্ত্যক্ত করেছিল। এর প্রতিবাদ করে হৃদয়। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই বখাটেদের হাতে প্রাণ হারাতে হয়েছে হৃদয়কে।
আরও পড়ুন-
কাভার্ড ভ্যান চাপায় পিরোজপুর জেলা ছাত্রলীগ সভাপতি-সা. সম্পাদক গুরুতর আহত, চালক নিহত
আদিতমারীতে কর্মসৃজন প্রকল্পে সেনাসদস্য, স্কুল-শিক্ষক, ব্যবসায়ীর নাম!
/এমডিপি/টিআর/