মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি স্থগিতে আদালতের নির্দেশ

মানিকগঞ্জরিটের প্রেক্ষিতে মানিকগঞ্জ শিবালয় উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্টে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও কাজী মো. ইজহারুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। যাচাই বাছাই কমিটির বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রেজাউর রহমান খান জানু।
শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান জানু জানান, তিনিসহ সাতজনকে এই কমিটির সদস্য করা হয়েছে। এই সাতজনের মধ্যে জামুকা প্রতিনিধি ও এই কমিটির সদস্য আ. মতিন মান্নান এক বছর আগে মারা গেছেন। এছাড়া যাকে যাচাই বাছাই কমিটির সভাপতি করা হয়েছে মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল ১২ বছর ২ মাস ২২দিন।
রেজাউর রহমান বলেন, ‘২০১৬ সালের ৬ নভেম্বরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চে মুক্তিযোদ্ধাদের নূন্যতম বয়স ১৩ বৎসর হতে হবে। মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের নামে বাণিজ্য চলছে।’
এ বিষয়ে যাচাই বাছাই কমিটির সভাপতি আবুল কাশেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা। এক সময় তিনি শিবালয় উপজেলার ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তিনি স্বীকার করেন তাকে যে এই কমিটির সভাপতি করা হয়েছে তার কোনও কাগজ এখনও হাতে পাননি।’
তবে রেজাউর রহমান খান জানু দাবি করেন, তার উপজেলায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের (মুবিম) প্রতিনিধি ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে যাকে প্রতিনিধি করা হয়েছে, তার ক্ষেত্রেও ২০১৭ সালের ১২ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসরণ করা হয়নি। এসব অনিয়মের কারণে গত ৩০ জানুয়ারি তিনি রিট করেছেন।

আরও পড়ুন-

জালিয়াতি মামলা: রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের কারাদণ্ড

রোহিঙ্গাদের সহায়তা করছে বাংলাদেশ: বার্নিকাট

বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

/জেবি/