বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মেলার উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। এসময় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএম কলেজ অধ্যক্ষ স ম ইমানুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, নাট্যজন সৈয়দ দুলাল, অধ্যাপক শাহ্ সাজেদা।
‘উত্তরণ’ সভাপতি দিদারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কবি জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের একজন অসামান্য দিকপাল। তার সৃষ্টি ও কর্ম আজকের দিনের তরুণ কবিদের জন্য পাথেয়। সেই কবির জীবন ও কর্মকে মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা এই মেলার আয়োজন করেছি।’
দিদারুল ইসলাম জানান, এ মেলায় বসেছে অর্ধ শতাধিক স্টল। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলমান মেলায় থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন-
মিতুর মোবাইলের সিম মিলেছে ভোলার রিকশাচালকের কাছে
না.গঞ্জে বিএনপির কমিটিতে কাউন্সিলরের সচিব আগে, পরে কাউন্সিলর
/টিআর/