পিরোজপুরের মঠবাড়ীয়ার এসএসসি পরীক্ষায় নকলে সহায়তা করার অভিযোগে এক শিক্ষককে ১ মাস ও এক পরীক্ষার্থীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম ফরিদ উদ্দিন জানান, বৃহস্পতিবার কেন্দ্র পরিদর্শক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মঞ্জুরে এলাহী শাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে( এসএসসি হিসাব বিজ্ঞান পরীক্ষা চলছিল) দেখতে পান শিক্ষক শহীদুল ইসলাম পরীক্ষার্থী মহসিন মিয়াকে নকলে সহযোগিতা করছেন। এ সময় তিনি তাদেরকে আটকে রেখে আমাকে খবর দেন। এরপর আমি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শিক্ষক শহীদুল ইসলামকে ১ মাস ও পরীক্ষার্থী মহসিন মিয়াকে ১৫ দিনের সাজা দেই।
নির্বাহী কর্মকর্তা আরও বলেন, দণ্ডপ্রাপ্তরা উপজেলার ভাইজোরা জি কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী। শিক্ষক শহীদুল ইসলাম তার বিদ্যালয়ের ঐ পরীক্ষার্থীকে নকলে সহায়তা করার জন্য শাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যলয় কেন্দ্রে এসেছিলেন।
/টিএন/