পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মিয়া মাধবপুর উপজেলার ছাতিয়ান গ্রামের আহসান আলী ছেলে। তিনি স্থানীয় নোয়াপাড় ডিশ লাইন ব্যবসার কর্মচারী ছিলেন। শনিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ছাতিয়ান-রতনপুর সড়কের বটতলায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে রেখে যায়। রাত পৌনে ১২টার দিকে স্থানীয় লোকজন দুলালকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পরে ছাতিয়ান পুলিশ ফাঁড়ির এএসআই ইব্রাহিম খলিলসহ একদল পুলিশ দুলালকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন রায় জানান, দুলালকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে দেখা যায়, তিনি মৃত। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুলাল মিয়ার মৃত্যুর খবর শুনেছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
/এপিএইচ/
আরও পড়ুন: