খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান মঙ্গলবার (৭ মার্চ) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের অতিথিদের উপস্থিতি থাকবে। নরওয়ের রাষ্ট্রদূত ছাড়াও তাদের মধ্যে থাকছেন নরওয়ের ইউনিভার্সিটি অব অসলো’র সেন্টার ফর ইবসেন স্টাডিজের পরিচালক প্রফেসর ফ্রুদা হেলেন্ড, একই বিশ্ববিদ্যালয়ের ড. রুথ স্কর, হংকং ওপেন ইউনিভার্সিটির প্রফেসর কোক-ক্যান ট্যাম, ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক কৃষ্ণা সেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক তপতী গুপ্তস প্রমুখ।
অতিথিরা সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, দক্ষিণডিহিসহ খুলনা ও এর আশপাশের অঞ্চলের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন।
সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম, ইতিহাস বিভাগের অধ্যাপক প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেনসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক অংশ নেবেন।
এস এম আতিয়ার রহমান জানান, সম্মেলনে সেমিনারসহ বিভিন্ন আয়োজনের পাশাপাশি হেনরিক ইবসেনের কালজয়ী নাটক ‘আ ডলস হাউস’-এর বাংলা নাট্যরূপ ‘নিনাদ’ মঞ্চস্থ হবে।
আরও পড়ুন-
শাহজাদপুরে প্যানেল মেয়রের ওপর পৌরসভার দায়িত্ব অর্পণ
নারী দিবস উপলক্ষে রাজশাহীতে মোমবাতি প্রজ্জ্বলন
/টিআর/