শুক্রবার (১০ মার্চ) ফেনীর মিজান ময়দানে হেফাজতে ইসলাম ফেনীর আয়োজনে দিনব্যাপী শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী এসব কথা বলেন।
সম্মেলনে আহমদ শফী সরকারের উদ্দেশে আরও বলেন, ‘রাষ্ট্র আপনারা চালান, আমরা ধর্ম নিয়ে থাকব। রাষ্ট্রের কাজ নিয়ে মাথা ঘামাতে আসব না। শুধু খেয়াল রাখবেন, মূর্তি স্থাপনের মতো ইসলামবিরোধী কোনও কাজ যেন বাংলাদেশে না হয়।’
হেফাজতে ইসলাম ফেনী জেলা সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ সংগঠনের ঢাকা ও ফেনী জেলা শাখার নেতারা।
আরও পড়ুন-
‘মূর্তি’ না সরালে ঢাকা ঘেরাও: হেফাজত
এক ছাতার নিচ থেকেই হলি আর্টিজান ও শোলাকিয়ার হামলা!
/টিআর/