নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নাটোর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড়ে এ ঘটনা ঘটে। এতে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে গেছে। এদিকে একই রাতে নাটোর-বগুড়া মহাসড়কের বারুহাট এলাকায় মশাল মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা।

তবে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া ও মশাল মিছিলের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখেন। পরে টহল পুলিশের সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, ভোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার খবর পান তারা। তবে পুলিশ সদস্যরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলায় ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে যেতে হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে নাটোর-বগুড়া মহাসড়কের পাশে জুলাই স্মৃতিস্তম্ভটি অবস্থিত। শনিবার সকালে তারা স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে থাকতে দেখেন।

ভবানীগঞ্জ মোড়ের চা বিক্রেতা খোকন আহমেদ বলেন, খুব সকালে তিনি দোকান খোলেন। শনিবার সকালে এসে স্মৃতিস্তম্ভের নিচে কয়লা পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় কাছে গিয়ে দেখেন, স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে। পরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান।

স্থানীয় ডিম ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, সকালে ডিম বিক্রি করতে এসে তিনিও স্মৃতিস্তম্ভটির একাংশ পোড়া অবস্থায় দেখতে পান। তবে কারা আগুন দিয়েছে, তা তিনি জানেন না।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নাটোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির। তিনি বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় তারা ব্যথিত। জুলাইয়ের স্মৃতি ধারণ করে স্তম্ভটি দাঁড়িয়ে ছিল। অথচ সেই স্মৃতি মুছে ফেলতেই এতে আগুন দেওয়া হয়েছে। এ ধরনের গর্হিত কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্বৃত্তরা দ্রুত আগুন দিয়ে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

এদিকে শুক্রবার দিবাগত রাতে নাটোর-বগুড়া মহাসড়কের বারুহাট এলাকায় মশাল মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা। যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম মাসুমের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।

এর আগে গত ১৫ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে নাটোর শহরতলির দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মুহুর্মুহু ফাঁকা গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া রেললাইন, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

/আরএইচ/
সম্পর্কিত
সাভার-আশুলিয়ায় এক রাতে তিন বাসে আগুন
গ্রামীণ ব্যাংকের এক শাখায় ৩ পেট্রোলবোমা নিক্ষেপ
ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
সর্বশেষ খবর
গোপালগঞ্জ কি বৈষম্য এবং ‘সামষ্টিক শাস্তির’ শিকার?
গোপালগঞ্জ কি বৈষম্য এবং ‘সামষ্টিক শাস্তির’ শিকার?
মেসিদের বিদায়
মেসিদের বিদায়
জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ
জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ
সাভার-আশুলিয়ায় এক রাতে তিন বাসে আগুন
সাভার-আশুলিয়ায় এক রাতে তিন বাসে আগুন
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস