আতিয়া মহলে অপারেশন টেয়াইলাইটে চার জঙ্গি নিহতের ঘটনায় সিলেটের লাগোয়া জেলা মৌলভীবাজারেও জনমনে দেখা দিয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। গোটা জেলাতেই তাই কড়া নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
আগে থেকেই জেলার বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছিল। মঙ্গলবার (২৮ মার্চ) দিবাগত রাত ১২টার পর থেকে তল্লাশি জোরদার করা হয়েছে। অন্যদিকে, জেলা পুলিশের উদ্যোগে শহর ও শহরতলীর প্রতিটি বাসায় ভাড়াটিয়া তথ্য সংগ্রহ করা হচ্ছে।
বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের মেজর আতিক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিলেটে জঙ্গি অভিযানের পর সীমান্ত এলাকায় ক্যাম্পগুলোকে বেশি সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল বলেন, ‘চলমান জঙ্গি অভিযানের ঘটনায় জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার আগের চেয়ে জোরদার করা হয়েছে। তাছাড়া, জঙ্গিদের অন্যতম মাস্টারমাইন্ড মেজর জিয়ার গ্রামের বাড়ি এই জেলাতেই। ফলে জঙ্গিরা যেন ছদ্মবেশে এই এলাকায় অবস্থান করতে না পারে, তা নিশ্চিত করা হচ্ছে। এর জন্য যানবাহনে তল্লাশি চলছে, বাড়িতে বাড়িতে ভাড়াটিয়াদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে।’
আরও পড়ুন-
প্রধানমন্ত্রীর নির্দেশে আতিয়া মহলে কমান্ডো অভিযান
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে র্যাবের গোয়েন্দা প্রধান আজাদ
লাশ শনাক্ত করতে সিলেটের পথে জঙ্গি মনজিয়ারার পরিবার
ফ্রিজ ও মোটরসাইকেল দিয়ে বিস্ফোরক ডিভাইস বানিয়েছিল জঙ্গিরা
/টিআর/