মঙ্গলবার সকাল ১১টায় শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুরে শুরু হয় এই মানবন্ধন। এসময় শাহজাদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি বিমল কুমার কুণ্ডুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, দৈনিক সমকালের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, যমুনা টিভির জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা লিটন প্রমুখ। আলোচনা শেষে উপস্থিত সাংবাদিক ও সাংস্কৃতিক জোটের কর্মীরা মনিরামপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি উপজেলা চত্বর হয়ে শাহজাদপুর প্রেসক্লাবে শেষ হয়।
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি দুপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরদিন বগুড়া থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে দুপুরে তার মৃত্যু হয়। এদিন সন্ধ্যায় খবরটি জেনে মুর্ছা যান তার নানী। পরে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মেয়র মিরু, তার ভাই মিন্টুসহ নাম উল্লেখ করে ১৮ জন এবং অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন। এছাড়া, ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মারধরের ঘটনায় চাচা এরশাদ আলীও প্রায় একই আসামিদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। ৫ ফেব্রুয়ারি রাতে মিরুকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তার দুই সহোদর মিন্টু ও পিন্টুকেও গ্রেফতার করা হয়।
আরও পড়ুন-
লালমনিরহাটে খোলা আকাশের নিচে পরীক্ষা দিচ্ছে দুই হাজার শিক্ষার্থী
‘নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকরা দু’বছরের আগে বদলি হতে পারবেন না’
/টিআর/