গত ২৭ জুন সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে কুয়েতের আবদালী-জাহারায় সড়ক দুর্ঘটনায় সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় আরও দুই বাংলাদেশি নিহত হন। তাদের একজন চট্টগ্রামের আলাউদ্দিন, অন্যজন কুমিল্লার মাহমুদুল আলম। তবে মাহমুদের গ্রামের নাম জানা যায়নি।
কাশিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুর রশিদ বাংলা ট্রিবিউনকে জানান, ২০০৪ সালে সিদ্দিকুর রহমান কুয়েতে যান। তিনি সেখানে মসজিদে ইমামতি করতেন। চলতি বছরের প্রথম দিকে ছুটিতে দেশে এসেছিলেন। দুই মাস বাড়িতে থেকে ১০ মার্চ আবার কুয়েতে চলে যান তিনি।
সিদ্দিকুর রহমান উপজেলার কালিকাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের রমিজ আলীর ছেলে। তার তিন মেয়ে ও এক ছেলে আছে। তাদের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। এছাড়া এক মেয়ে পঞ্চম শ্রেণিতে আর এক ছেলে পড়ছে নবম শ্রেণিতে।
/জেএইচ/