ভেড়ামারায় পৌঁছেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

 

বোম্ব ডিসপোজাল ইউনিটঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা কুষ্টিয়ার ভেড়ামারায় পৌঁছেছে। শনিবার (১ জুলাই) বিকাল ৫টা ১০ মিনিটে ভেড়ামারায় পুলিশের ঘিরে রাখা বাড়ির কাছে পৌঁছে তারা।

পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) এডিসি আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযানের প্রস্ততি চলছে।

শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বামনপাড়া তালতলা মসজিদের পাশে টিনসেডের এক তলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সেখান থেকে অভিযান চালিয়ে নব্য জেএমবির আমির আইয়ুব আলীর স্ত্রী তিথিসহ তিন নারী জঙ্গিকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ইউনিট (সিটিটিসি) ও কুষ্টিয়া জেলা পুলিশ।

 /এনআই/

আরও পড়ুন

কুষ্টিয়ায় জঙ্গি আস্তানার পাঁচশ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি