নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত

নওগাঁনওগাঁর মান্দায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ভালাইন ইসলামিয়া দারুল উলুম কওমি ও হাফেজিয়া মাদ্রাসার নৈশপ্রহরী মনছুর রহমান (৩৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার ভালাইন গ্রামের আব্দুল মালেকের ছেলে। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘উপজেলার ভালাইন ইসলামিয়া দারুল উলুম কওমি ও হাফেজিয়া মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থী ছিল। এর মধ্যে ২০ জন আবাসিকভাবে সেখানে থাকতো। প্রতিদিনের মতো সোমবার রাতেও মাদ্রাসার বারান্দায় ঘুমিয়ে ছিলেন নৈশপ্রহরী মনছুর। রাতে কে বা কারা মনছুরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে রাতেই তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোরে রাতে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।’

তিনি আরও বলেন, ‘নিহতের লাশ ময়না তদন্তের জন্যে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এসএনএইচ/