গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু




বিদ্যুৎস্পৃষ্টগোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিরণ সিকদার (৩২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুলাই) সকালে গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

নিহত শ্রমিক কিরণ সিকদার খুলনা জেলার তেরখাদা উপজেলার রজো সিকদারের ছেলে।

ওসি সেলিম রেজা জানান, মোহাম্মদপাড়ার বাসিন্দা মোয়াজ্জেম হোসেনের বহুতল ভবন নির্মাণের জন্য সিটোপাইলের কাজ চলছিল। সিটোপাইলে রডের খাঁচা বসানোর সময় পাশে থাকা বিদ্যুতের লাইনের সঙ্গে সেটি জড়িয়ে যায়। এ সময় কিরণ সিকদার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানির মধ্যে পড়ে যান। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এনআই/