শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে জাসদ পঞ্চগড় জেলা শাখার বিশেষ বর্ধিত সভা শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সভায় পঞ্চগড়-১ আসনে বর্তমান সংসদ সদস্য জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান ও পঞ্চগড়-২ আসনের প্রার্থী জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন।
বর্তমান রাজনৈতিক অবস্থা পর্যালোচনা ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে কর্মকৌশল নির্ধারণে এ সভা আহ্বান করা হয়।
জেলা জাসদ সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নাজমুল হক প্রধান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন।
সভায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তির দৃঢ় ঐক্য গড়ে তুলে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার জানান, সভায় আগামী সংসদ নির্বাচনে জেলার দুটি আসনের প্রার্থী নির্বাচন করা হয়। এছাড়া তুণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সংসদ নির্বাচনে মশাল মার্কা নিয়ে নির্বাচন করে জাতীয় পার্টির প্রার্থী আবু সালেককে হারিয়ে পঞ্চগড়-১ আসনে নাজমুল হক প্রধান এমপি নির্বাচিত হন। আর অধ্যাপক এমরান আল আমিন পঞ্চগড়-২ আসনে মশাল মার্কা নিয়ে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম সুজনের কাছে পরাজিত হন।
/এপিএইচ/
আরও পড়ুন: শেখ হাসিনাকে রেখেই সমঝোতার পথ খুঁজছে আ. লীগ-বিএনপি