টেকনাফে বিজিবি সদস্যের মৃত্যু

কক্সবাজারকক্সবাজারের টেকনাফে তোফাজ্জল হোসেন (৫০) নামে বিজিবি’র একজন  সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় তার মৃত্যু হয়। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত চৌকির হাবিলদার ছিলেন এবং তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগারী গ্রামে।
বিজিবি সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় টহলে যাওয়া জন্য চৌকি থেকে বের হয়ে কিছুদূর পায়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে তিনি মাটিতে পড়ে যান। সঙ্গে থাকা অন্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তোফাজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুপ্তা দাশ বলেন, ‘তোফাজ্জল হোসেন হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক এস এম আরিফুল ইসলাম জানান, তোফাজ্জল হ্নীলা সীমান্ত চৌকির হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। রবিবার ব্যাটালিয়ন সদরে জানাজা শেষে তার মরহদেহ গ্রামের বাড়ি পাঠানো হবে।

/এপিএইচ/

আরও পড়ুন: 

মিরপুরে স্ত্রীসহ পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার