মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দয়ালেরটারী বাঁশকাটা নিম্নমাধ্যমিক বিদ্যালয় মাঠে বিলুপ্ত ছিটমহল বিনিময়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন এসব কথা বলেন।
অনুষ্ঠানে মোতাহার হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বিলুপ্ত ছিটমহলগুলোতে অভাবনীয় উন্নয়ন হয়েছে। আরও উন্নয়ন হবে। আপনাদের জন্য কর্মসংস্থান তৈরি করা হবে। চাকরিতে আপনাদের জন্য বিশেষ কোটা নিয়ে চিন্তা-ভাবনা চলছে।’
অনুষ্ঠানে মোতাহার হোসেন এমপি আরও বলেন, ‘যেসব উন্নয়ন কাজ চলছে, তাতে কোনও অনিয়ম সহ্য করা হবে না। আর উন্নয়ন প্রকল্পগুলোর কাজ সঠিকভাবে হচ্ছে কিনা, তা এলাকার প্রত্যেককেই তদারকি করতে হবে।’
পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির এই সভাপতি ১৮ লাখ টাকা ব্যয়ে ১১৯নং বিলুপ্ত বাঁশকাটা ছিটমহলে হাবিবুর মাস্টারের বাড়ি জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন ও একই এলাকায় ২০ লাখ টাকা ব্যয়ে সনাতন ধর্মীয়দের রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এদিকে লালমনিরহাটের সদর উপজেলার বাঁশপচাই (ভিতরকুটি) বিলুপ্ত ছিটমহলে স্থাপিত শহীদ মিনার বেদীতে ৩১ জুলাই মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে ছিটমহল বিনিময় দ্বিতীয়বর্ষ উদযাপন কর্মসূচির সূচনা করেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান। এসময় হাতীবান্ধা উপজেলার গোতামারী, পাটগ্রাম উপজেলার মুজিব-ইন্দিরা নগর ও ভোটবাড়ীতে নতুন বাংলাদেশিরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ছিটমহল বিনিময়ের দ্বিতীয় বর্ষ পূর্তিতে বিজয় উল্লাস করেন।
আরও পড়ুন-
‘হামরা খুব খুশি, ম্যালা কিছু পাছি’
‘এখন পরিচয় দেই, আমরা বাংলাদেশি’
পঞ্চগড়ে ছিটমহল বিনিময়ের দুই বছর পূর্তি উদযাপন
মোমবাতি জ্বালিয়ে ছিটমহল বিনিময়ের বর্ষপূর্তি উদযাপন
নীলফামারীতে ছিটমহল বিনিময়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা
/টিআর/