সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সায়েদ উদ্দিন বলেন, ‘থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আহত নুর নবী বাবুল সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি শাহাজাদপুর গ্রামের মরহুম হাজী হোসেন আহম্মদের ছেলে।
নোয়ান্নই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাকির হোসেন দুলাল জানান, নুর নবী বাবুল প্রতিদিনের মতো শনিবার গভীর রাতে স্থানীয় ইসলামগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন। ভোর ৫টায় এলাকাবাসী বাবুলকে শাহাজাদপুর গ্রামের ইসলামীয়া সড়কের মোস্তফা মিয়ার বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক মহি উদ্দিন আজিম বলেন, ‘মাথায় কোপের আঘাতে বাবুলের অবস্থা খুবই আশংকাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।’
এদিকে বিকাল ৪টায় ইসলামগঞ্জ বাজার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে ঘটনার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়। মো. মোস্তফা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন ও স্থানীয় নেতারা।
বক্তারা অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।